images

চাকরি

নিয়োগ দিচ্ছে স্কয়ার গ্রুপ, আবেদনের সময় শেষ ৩০ জুন

রোববার, ১৪ জুন ২০২৬ , ০৪:৫০ পিএম

স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এজিস সার্ভিসেস লিমিটেডের অপারেশন (সিকিউরিটি) বিভাগ ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বুধবার (১১ জুন) থেকেই আবেদন করার সময় শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

নিয়োগ পাওয়ার পরে প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আরো বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: এজিস সার্ভিসেস লিমিটেড
পদের নাম: ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: অপারেশন (সিকিউরিটি)
পদসংখ্যা: নির্ধারিত নয়

আরও পড়ুন
Web-Image-copy-copy

জনবল নিয়োগ দিচ্ছে সীমান্ত ব্যাংক, আবেদন করুন দ্রুত

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন এবং নিরাপত্তা জরিপ বিষয়ে জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর 

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২৬

আরটিভি/এমএস