বুধবার, ১৭ জুন ২০২৬ , ০৯:০০ পিএম
বিএসআরএম গ্রুপ অব কোম্পানি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লাইটারেজ জেটি অপারেশন পদে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
সোমবার(১৫ জুন) থেকেই আবেদন করার সময় শুরু হয়েছে, যা চলবে আগামী ২২ জুন পর্যন্ত।
নিয়োগের পরে প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আরো বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: বিএসআরএম গ্রুপ অব কোম্পানি
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লাইটারেজ জেটি অপারেশন
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: লোডিং ও আনলোডিং কার্যক্রমের জন্য যানবাহনের টার্নঅ্যারাউন্ড সময় সর্বোত্তম করতে লজিস্টিকস এবং মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে সমন্বয়ে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ থেকে ৯ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: চট্টগ্রাম
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২২ জুন ২০২৬
আরটিভি/এমএস