images

চাকরি

বিকেএসপিতে বড় নিয়োগ, কোচ-শিক্ষকসহ ২০ পদে চাকরির সুযোগ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ১২:৫৯ পিএম

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে কোচ, প্রভাষক, শিক্ষকসহ বিভিন্ন পদে মোট ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত নিয়মে সরাসরি বা ডাকযোগে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা

১. কোচ (তৃণমূল) — ৭টি
২. প্রভাষক — ২টি
৩. গবেষণা কর্মকর্তা (এক্সারসাইজ ফিজিওলজি) — ১টি
৪. সহকারী শিক্ষক — ৮টি
৫. ফিজিওথেরাপিস্ট — ১টি
৬. মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) — ১টি

আরও পড়ুন
Web-Image

ম্যানেজার প্রকিউরমেন্ট পদে জনবল নিচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়

বয়সসীমা

আবেদনকারীর বয়স ৩০ এপ্রিল ২০২৬ তারিখে পদভেদে সর্বোচ্চ ৩২ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদন ফি

এছাড়া আবেদন ফি হিসেবে ১০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের বিকেএসপির ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে তা পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ৩ কপি ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদসহ প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়

২৫ জুন ২০২৬, অফিস চলাকালীন সময় পর্যন্ত।

আবেদন পাঠানোর ঠিকানা

মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), জিরানী, আশুলিয়া, সাভার, ঢাকা।

বিস্তারিত তথ্য বিকেএসপির ওয়েবসাইটে পাওয়া যাবে।


আরটিভি/জেএমএ