images

চাকরি

সার্ভে অ্যানালিস্ট পদে চাকরি দিচ্ছে ওয়ালটন

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ০৫:০৫ পিএম

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি মার্কেট সার্ভে অ্যানালিস্ট পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বুধবার(১৭ জুন) থেকেই আবেদন করার সময় শুরু হয়েছে, যা চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত।

নিয়োগের পরে প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আরো বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: মার্কেট সার্ভে অ্যানালিস্ট
পদসংখ্যা: ০২টি

আরও পড়ুন
Web-Image

চাকরি দিচ্ছে স্কয়ার গ্রুপ, অনলাইনে করা যাবে আবেদন

শিক্ষাগত যোগ্যতা: বিএ/স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: গবেষণা ডেটাবেস রক্ষণাবেক্ষণ এবং হালনাগাদ করা, তথ্যের নির্ভুলতা নিশ্চিতে দক্ষতা। 
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)  
বয়সসীমা: ২৫ থেকে ৩০ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায় 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, মুনাফার অংশ, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৭ জুলাই ২০২৬ 

আরটিভি/এমএস