শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ০৪:৪৮ পিএম
আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ ‘প্রজেক্ট ডেলিভারি এক্সপার্ট’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে।
ইতোমধ্যেই আবেদন করার সময় শুরু হয়েছে, যা চলবে আগামী ২৮ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
নিয়োগ পাওয়ার পরে প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আরো বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু: ১৫ জুন ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২৮ জুন ২০২৬
আবেদন পদ্ধতি: অনলাইনে
কর্মস্থল: ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আরটিভি/এমএস