images

চাকরি

চাকরি দিচ্ছে নাবিল গ্রুপ, আবেদনের সময় শেষ ৩০ জুন

শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ০৫:৪৪ পিএম

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান নাবিল গ্রুপে ‘টেরিটরি সেলস এক্সিকিউটিভ’ পদে ১৫ জনকে নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং প্রার্থীকে অবশ্যই এমএসসি/বিএসসি অথবা ডিভিএম ডিগ্রিধারী হতে হবে। 

আগ্রহীরা আগামী ৩০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন তবে যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

নিয়োগ পাওয়ার পরে প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আরো বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: নাবিল গ্রুপ
বিভাগের নাম: ফিড বিজনেস

আরও পড়ুন
Web-Image

আকর্ষণীয় বেতনে চাকরি দিচ্ছে ওয়াটারএইড

পদের নাম: টেরিটরি সেলস এক্সিকিউটিভ
পদসংখ্যা: ১৫ জন
শিক্ষাগত যোগ্যতা: এমএসসি/বিএসসি অথবা ডিভিএম
অভিজ্ঞতা: ২ - ৩ বছর। তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ২৮ - ৩৫ বছর
কর্মস্থল: যে কোনো স্থান

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২৬ তারিখ পর্যন্ত।

সূত্র: বিডিজবস ডটকম

আরটিভি/এমএস