শনিবার, ২০ জুন ২০২৬ , ০৭:২০ পিএম
স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তাদের প্রোডাকশন বিভাগে জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বৃহস্পতিবার(১৮ জুন) থেকেই আবেদন করার সময় শুরু হয়েছে, যা চলবে আগামী ২৪ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগের পরে প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আরো বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ
বিভাগ: প্রোডাকশন
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি
অন্যান্য যোগ্যতা: বেকারি (ড্রাই কেক/ টোস্ট/ কুকিজ) উৎপাদন অথবা খাদ্য উৎপাদনে তত্ত্বাবধায়ক পদে কাজের অভিজ্ঞতা। এমএস অফিস স্যুটে পারদর্শিতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
কর্মস্থল: পাবনা
বেতন: আকর্ষণীয় বেতন
অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা প্যাকেজ প্রদান করা হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৪ জুন ২০২৬
আরটিভি/এমএস