images

চাকরি

ডাম ফাউন্ডেশনে বড় নিয়োগ, আবেদন করুন দ্রুত

রোববার, ২১ জুন ২০২৬ , ০৪:৫৯ পিএম

ঢাকা আহ্‌ছানিয়া মিশনের প্রতিষ্ঠান ‘ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) মাঠপর্যায়ে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার করার জন্য ব্রাঞ্চ ম্যানেজার পদে ১০০ জনের বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আগ্রহীরা ২৮ জুন পর্যন্ত অনলাইনে বা সরাসরি ডাকযোগে আবেদনের সুযোগ পাবেন।

ব্রাঞ্চ ম্যানেজার পদের এই চাকরি স্থায়ী হলে সর্বসাকুল্য (গ্রস) মাসিক বেতন হবে ৪১ হাজার ৩০ টাকা।

একনজরে নিয়োগ বিজ্ঞপ্তি:
পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার
পদসংখ্যা: ১০০

বেতনকাঠামো

শিক্ষানবিশকালে মাসিক প্রারম্ভিক বেতন ৩৩ হাজার ৩০০ টাকা। ছয় মাসের শিক্ষানবিশকাল সফলভাবে শেষ করার পর চাকরি নিয়মিত করা হলে সর্বসাকুল্য (গ্রস) মাসিক বেতন হবে ৪১ হাজার ৩০ টাকা। তবে অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

অন্যান্য সুবিধা

প্রতি কর্মদিবসের জন্য ২০০ টাকা হারে মধ্যাহ্নভোজ (লাঞ্চ) ভাতা, নির্ধারিত মুঠোফোন বিল এবং মোটরবাইকের জ্বালানি ও মেরামত খরচ পাওয়া যাবে। চাকরি স্থায়ী হলে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, শিশু শিক্ষাসহায়ক ভাতা এবং ইনস্যুরেন্সের সুবিধা থাকবে।

আবেদনের যোগ্যতা ও বয়স

যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছর (অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য)।

প্রয়োজনীয় অভিজ্ঞতা ও দক্ষতা

আবেদনকারীকে যেকোনো বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) ক্ষুদ্রঋণ কার্যক্রমে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম-অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে এবং ক্ষুদ্রঋণ কার্যক্রমের সফটওয়্যার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। সংস্থায় ধূমপানমুক্ত পরিবেশ বজায় থাকায় ধূমপায়ীদের আবেদন না করার জন্য নিরুৎসাহিত করা হয়েছে।

আরও পড়ুন
Web-Image

আইপিডিসি ফাইন্যান্সে নিয়োগ, আবেদন করবেন যেভাবে

কর্মস্থল

ঢাকা, গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রামসহ ডিএফইডির কার্যক্রম পরিচালিত দেশের ২৩টি জেলা এবং আগামী অর্থবছরে চালু হতে যাওয়া নতুন ২৩টি ব্রাঞ্চে নির্বাচিতদের পদায়ন করা হতে পারে।

আবেদনপ্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র, জীবনবৃত্তান্ত (২ জন রেফারেন্সের মুঠোফোন নম্বরসহ), ২ কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপিসহ সরাসরি বা ডাকযোগে আবেদন করতে হবে।

যোগাযোগের ঠিকানা: প্রধান নির্বাহী কর্মকর্তা, ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি), বাড়ি-৮৫২, সড়ক-১৩, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২০৭।

আবেদন প্রক্রিয়া: প্রার্থীরা চাইলে তাঁদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ই-মেইলের ////////////dfed@ahsaniamission.org.bd অথবা info@dfed.org.bd////////// মাধ্যমেও পাঠাতে পারবেন। ই-মেইলের ‘Subject line’-এ অথবা খামের ওপরে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়: আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ জুন ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

বিশেষ শর্ত

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় ১০,০০০ টাকা ফেরতযোগ্য নিরাপত্তা জামানত হিসেবে জমা দিতে হবে। তবে নিয়মিতকরণের আগে (ছয় মাসের মধ্যে) চাকরি ছেড়ে দিলে এই জামানত অফেরতযোগ্য বলে গণ্য হবে।

আরটিভি/এমএস