images

চাকরি

চাকরি দিচ্ছে ওয়ালটন, থাকছে প্রভিডেন্ট ফান্ড ও বিমা সুবিধা

সোমবার, ২২ জুন ২০২৬ , ১২:০৪ পিএম

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

রোববার(২১ জুন) থেকেই আবেদন করার সময় শুরু হয়েছে, যা চলবে আগামী ২৭ জুন পর্যন্ত।

নিয়োগের পরে প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আরো বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: বিটুবি, লিফট সেলস 
পদসংখ্যা: নির্ধারিত নয়

আরও পড়ুন
sad-Web-Image

জেলা প্রশাসকের কার্যালয়ে বড় নিয়োগ, আবেদন ফি ৫৬ টাকা

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ক্লায়েন্ট এবং অভ্যন্তরীণ স্টেকহোল্ডারদের সাথে কার্যকরভাবে সমন্বয়ে দক্ষতা। 
অভিজ্ঞতা: কমপক্ষে ২-৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: যেকোনো জায়গায় 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: টিএ/ডিএ, মোবাইল বিল, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, সেবা সুবিধা, উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৭ জুন ২০২৬

আরটিভি/এমএস