images

চাকরি

রেশম উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সোমবার, ২২ জুন ২০২৬ , ০৩:৪৮ পিএম

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত ১৪ থেকে ২০ গ্রেডের পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ১৬৭ জনকে নিয়োগ দেয়া হবে। আবেদনের শেষ তারিখ ২১ জুলাই ২০২৬।

চাকরির বিবরণ—
১. পদের নাম: সহকারী হিসাবরক্ষক

পদসংখ্যা: ৫
গ্রেড ও বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।

২. পদের নাম: টেকনিক্যাল সুপারভাইজার
পদসংখ্যা: ৯৬
গ্রেড ও বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)।
৩. পদের নাম: ড্রাফটসম্যান
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)।
৪. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১৮
গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

আরও পড়ুন
sad-Web-Image

যুব উন্নয়ন অধিদপ্তরে বিশাল নিয়োগ, আবেদন করুন দ্রুত


৫. পদের নাম: এক্সপার্ট উইভার
পদসংখ্যা: ৪
গ্রেড ও বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

৬. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৪৩
গ্রেড ও বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
বয়সসীমা
১ জুন ২০২৬ তারিখে ১৮-৩২ বছর হতে হবে।
আবেদনের নিয়ম
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।
আবেদন ফি
১ থেকে ৫ নম্বর পদ: ১১২ টাকা (ভ্যাট ও সার্ভিস চার্জসহ); ৬ নম্বর পদ: ৫৬ টাকা (ভ্যাট ও সার্ভিস চার্জসহ)।
আবেদনের সময়সীমা
আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ: ২২ জুন ২০২৬
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ২১ জুলাই ২০২৬
*বিস্তারিত দেখুন এই ঠিকানায়

আরটিভি/এমএস