images

চাকরি

চাকরি দিচ্ছে এপেক্স ফুটওয়্যার, আবেদন করা যাবে অনলাইনে

বুধবার, ২৪ জুন ২০২৬ , ০৫:৫৯ পিএম

অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড বিজনেস অ্যানালিস্ট বিভাগে অফিসার পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

সোমবার (২২ জুন) থেকেই আবেদন করার সময় শুরু হয়েছে, যা চলবে আগামী ২২ জুলাই পর্যন্ত।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আরো বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড
পদের নাম: অফিসার
বিভাগ: বিজনেস অ্যানালিস্ট
পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ
অন্যান্য যোগ্যতা: কর্পোরেট যোগাযোগ পদ্ধতি এবং তথ্য প্রবাহ ব্যবস্থাপনা সম্পর্কে ভালো জ্ঞান। 
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।ৎ

আরও পড়ুন
Web-Image18

এইচএসসি পাসেই চাকরি দিচ্ছে আড়ং, আবেদন ২৮ জুন পর্যন্ত

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা (গুলশান-১)
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২দিন ছুটি, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, জীবন বিমা (দুর্ঘটনাজনিত এবং হাসপাতালে ভর্তির ক্ষেত্রে), হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ছাড়, পিক অ্যান্ড ড্রপ সুবিধা, ডে-কেয়ার পরিষেবা, এপেক্স পণ্যে এপেক্স ফ্যামিলি ডিসকাউন্ট।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২২ জুলাই ২০২৬

আরটিভি/এমএস