images

চাকরি

নিয়োগ দিচ্ছে ওয়ালটন, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবি

বুধবার, ২৪ জুন ২০২৬ , ০৭:১৪ পিএম

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি সার্ভিস পয়েন্ট বিভাগে অ্যাকাউন্টস অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

সোমবার(২২ জুন) থেকেই আবেদন করার সময় শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

নিয়োগের পরে প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্টসহ প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আরো বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: অ্যাকাউন্টস অফিসার
বিভাগ: সার্ভিস পয়েন্ট
পদসংখ্যা: ০১টি

আরও পড়ুন
sad-Web-Image

জনবল নিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদন করুন দ্রুত

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিংয়ে বিবিএ/এমবিএ
অন্যান্য যোগ্যতা: অর্ডার ম্যানেজমেন্ট, অ্যাকাউন্ট রিসিভেবল এবং ক্যাশ ম্যানেজমেন্ট পরিচালনা এবং প্রয়োজনীয় পোস্টিং ও রিকনসিলিয়েশনে দক্ষতা। 
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: যেকোনো জায়গায় 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২৬

আরটিভি/এমএস