images

চাকরি

চাকরি দিচ্ছে ব্র্যাক, আবেদন করা যাবে অনলাইনে

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ০৫:৪৬ পিএম

ব্র্যাক এন্টারপ্রাইজ ল্যাব অ্যাসিসটেন্ট পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (২৫ জুন) থেকেই আবেদন করার সময় শুরু হয়েছে, যা চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত।

নিয়োগের পরে প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আরো বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম:  ব্র্যাক এন্টারপ্রাইজ 
পদের নাম: ল্যাব অ্যাসিসটেন্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এসএসসিতে বিজ্ঞান/ ফুড টেকনোলজিতে ডিপ্লোমা 
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা
অভিজ্ঞতা: প্রয়োজন নেই

আরও পড়ুন
sad-Web-Image

চাকরি দিচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়, আবেদন করবেন যেভাবে

দায়িত্ব ও কাজ 
খামারীদের নিকট হতে দুধের নমুনা গ্রহণ করে পরীক্ষা করা
গুনগত মাণ নিশ্চিত করণের মাধ্যমে দুধ ওজন ও সংগ্রহ করা
দুধের ক্যান, মিল্ক ট্যাংক ও চিলিং সেন্টার পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখা
চিলিং সেন্টারের প্রয়োজনীয় রেজিস্টার মেইন্টেন করা
জেনারেটর চালানো, বন্ধ ও পরিস্কার করা, রাত্রিকালীন চিলিং সেন্টারের নিরাপত্তা প্রদান করা এবং অন্যান্য অর্পিত দায়িত্ব পালন করা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: ল্যাবে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

কর্মস্থল: রংপুর, বগুরা, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদাহ, পাবনা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ। 
বেতন: মাসিক বেতন সর্বমোট ১৪,৪৪৫ টাকা
অন্যান্য সুবিধা: স্বাস্থ্য ও জীবন বীমা, উৎসব ভাতা, আনুতোষিক, প্রদায়ক ভবিষ্যনিধি  এবং আরো অন্যান্য সুযোগ-সুবিধা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১১ জুলাই ২০২৬

আরটিভি/এমএস