বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ০৭:৩০ পিএম
প্রিমিয়ার ব্যাংক পিএলসি অ্যাসিওরেন্স টিম পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
২৪ জুন থেকেই আবেদন করার সময় শুরু হয়েছে, যা চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত।
নিয়োগের পরে প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আরো বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: প্রিমিয়ার ব্যাংক পিএলসি
পদের নাম: অ্যাসিওরেন্স টিম
বিভাগ: আইসিসিডি (এফভিপি টু ভিপি)
পদসংখ্যা: ০৪টি
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ব্যাংকিং, ম্যানেজমেন্ট, অর্থনীতি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি/এমবিএ।
অন্যান্য যোগ্যতা: আর্থিক খাতে অভ্যন্তরীণ/বাহ্যিক নিরীক্ষা, ঝুঁকি ব্যবস্থাপনা বা কমপ্লায়েন্সে দক্ষতা।
অভিজ্ঞতা: ১৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ৪২ থেকে ৫২ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আকর্ষণীয় বেতন
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৫ জুলাই ২০২৬
আরটিভি/এমএস