images

চাকরি

প্রভিডেন্ট ফান্ডের সুবিধা সহ চাকরি দিচ্ছে ওয়ালটন

রোববার, ২৮ জুন ২০২৬ , ০৮:২৩ পিএম

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি বি-টু-বি কর্পোরেট সেলস এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

শ্রুক্রবার (২৬ জুন) থেকেই আবেদন করার সময় শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

নিয়োগের পরে প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আরো বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: বি-টু-বি কর্পোরেট সেলস এক্সিকিউটিভ
পদসংখ্যা: নির্ধারিত নয়

আরও পড়ুন
sad-Web-Image

আকিজ গ্রুপে চাকরি, থাকছে ওভারটাইম ভাতা

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: নতুন ব্যবসা সৃষ্টি এবং ক্লায়েন্টদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক বজায় রাখার সক্ষমতা। 
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: ২৪ থেকে ৩৫ বছর 

কর্মস্থল: ঢাকা (বসুন্ধরা আবাসিক এলাকা)
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, চিকিৎসা ভাতা, ভ্রমণ ভাতা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২৬

আরটিভি/এমএস