images

চাকরি

জনবল নিচ্ছে সিঙ্গার, আবেদনের সময় শেষ  ২৮ জুলাই

সোমবার, ২৯ জুন ২০২৬ , ০৮:১২ এএম

সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ট্রেইনি ব্রাঞ্চ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

রোববার (২৮ জুন) থেকেই আবেদন করার সময় শুরু হয়েছে, যা চলবে আগামী ২৮ জুলাই পর্যন্ত।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আরো বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: সিঙ্গার বাংলাদেশ লিমিটেড
পদের নাম: ট্রেইনি ব্রাঞ্চ ম্যানেজার
লোকবল নিয়োগ: ৩০ জন

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: শাখা কার্যক্রম পরিচালনায় দক্ষতা।  দৈনন্দিন ভিত্তিতে সমস্ত নথিপত্র ও রেকর্ড সঠিকভাবে সংরক্ষণ করা, পণ্য প্রদর্শন, প্রতিদিন নগদ অর্থ ব্যাংকে জমা দেওয়া এবং প্রতিবেদনের সাথে সাপ্তাহিক অর্থ জমা (রেমিট্যান্স) প্রধান কার্যালয়ে প্রেরণ করা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

আরও পড়ুন
sad-Web-Image

আইন ও সালিশ কেন্দ্রে চাকরির সুযোগ, আবেদন করুন দ্রুত

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: ২৪ থেকে ৪০ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায় 
বেতন: আকর্ষণীয় বেতন
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৮ জুলাই ২০২৬

আরটিভি/এমএস