সোমবার, ২৯ জুন ২০২৬ , ১২:২৭ পিএম
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি তাদের কর্পোরেট সেলস (লিফট সেলস) বিভাগে এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
রোববার (২৮ জুন) থেকেই আবেদন করার সময় শুরু হয়েছে, যা চলবে আগামী ০১ জুলাই পর্যন্ত।
নিয়োগের পরে প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও টি/এ,ডি/এ, প্রণোদনা, মোবাইল বিল, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, চাকরিজনিত সুবিধাদি, উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আরো বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: কর্পোরেট সেলস (লিফট সেলস)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: কর্পোরেট বা প্রজেক্ট সেলসে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: টি/এ,ডি/এ, প্রণোদনা, মোবাইল বিল, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, চাকরিজনিত সুবিধাদি, উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০১ জুলাই ২০২৬
আরটিভি/এমএস