বুধবার, ০১ জুলাই ২০২৬ , ০৯:২৬ পিএম
করপোরেট সেলস (যানবাহন ট্র্যাকিং পরিষেবা) বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
৩০ জুন থেকেই আবেদন করার সময় শুরু হয়েছে, যা চলবে আগামী ২৫ জুলাই পর্যন্ত।
নিয়োগের প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও টি/এ, মোবাইল বিল, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: নিটল-নিলয় গ্রুপ
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: করপোরেট সেলস (যানবাহন ট্র্যাকিং পরিষেবা)
পদসংখ্যা: ০২টি
শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ/এমবিএ
অন্যান্য যোগ্যতা: কর্পোরেট সেলস লিড তৈরি করা, ব্যবসার নতুন সুযোগ শনাক্ত করা এবং বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন ও গ্রাহকসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে ভেহিকেল ট্র্যাকিং ডিভাইসের প্রচার চালানো বিষয়ে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৪ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩৪ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৫ জুলাই ২০২৬
আরটিভি/এমএস