বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১২:৪৮ পিএম
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড। আগ্রহীরা আগামী ১২ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: সেলস (ক্যাবলস)
লোকবল নিয়োগ: ৪০ জন
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/ডিপ্লোমা বা সমমান ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ভালো যোগাযোগ ও দরকষাকষির দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: কমপক্ষে ২০ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: ১৮,০০০-২০,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, বিক্রয় কমিশন, চিকিৎসা বিমাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধাদি।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
আরটিভি/আইএম