বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১২:৪৮ পিএম
প্রিমিয়ার ব্যাংক পিএলসি ব্রাঞ্চ অফিসিয়াল (জুনিয়র অফিসার টু এক্সিকিউটিভ অফিসার) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বুধবার (১ জুলাই) থেকেই আবেদন করার সময় শুরু হয়েছে, যা চলবে আগামী ১২ জুলাই পর্যন্ত।
নিয়োগের পরে প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আরো বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: প্রিমিয়ার ব্যাংক পিএলসি
পদের নাম: ব্রাঞ্চ অফিসিয়াল (জুনিয়র অফিসার টু এক্সিকিউটিভ অফিসার)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স, ব্যাংকিং, অর্থনীতি, মার্কেটিং বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা এবং সাধারণ ব্যাংকিং/ঋণ/বৈদেশিক বাণিজ্য বিষয়ক প্রাসঙ্গিক নীতিমালা সম্পর্কে গভীর জ্ঞান। ইংরেজি ও বাংলায় ভালো যোগাযোগ দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আকর্ষণীয় বেতন
অন্যান্য সুবিধা: গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধাসহ আরো অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১২ জুলাই ২০২৬
আরটিভি/এমএস