বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ০৩:০৩ পিএম
ট্রান্সকম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৭ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড
পদের নাম: সিনিয়র অফিসার
বিভাগ: মার্চেন্ডাইজিং অ্যান্ড অপারেশনস, অ্যাডমিন
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: শোরুম পরিকল্পনা, সংস্কার, ভিজ্যুয়াল মার্চেন্ডাইজিং এবং ফ্যাসিলিটি বা স্থাপনা ব্যবস্থাপনার কাজে অভিজ্ঞতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২৯ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সাপ্তাহিক ২দিন ছুটি, গ্র্যাচুইটি, মুনাফার অংশ, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৭ জুলাই ২০২৬
আরটিভি/এমএস