images

চাকরি

সমন্বিত ৬ ব্যাংকে নির্বাচিতদের তালিকা প্রকাশ

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ০৭:০৯ পিএম

ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীন ৬ ব্যাংকের সম্মিলিত নিয়োগের আওতায় ১ হাজার ২৬২টি ‘অফিসার (ক্যাশ)’ পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত ফলাফলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে। পরবর্তী ধাপে নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা (ভাইভা) ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে চূড়ান্ত নিয়োগের কার্যক্রম সম্পন্ন হবে।

প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগ কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে ফলাফল ও পরবর্তী নির্দেশনা দেখতে পারবেন। মৌখিক পরীক্ষার সময়সূচি, স্থান এবং প্রয়োজনীয় নির্দেশনা পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

আরটিভি/টিআর