images

চাকরি

সুপারভাইজার নিচ্ছে ট্রান্সকম গ্রুপ, আবেদন করবেন যেভাবে

শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ০৫:৪৩ পিএম

ট্রান্সকম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড সার্ভিস সুপারভাইজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি  প্রকাশ করেছে।

বৃহস্পতিবার(২ জুলাই) থেকেই আবেদন করার সময় শুরু হয়েছে, যা চলবে আগামী ০৯ জুলাই পর্যন্ত।

নিয়োগের পরে প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আরো বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড
পদের নাম: সার্ভিস সুপারভাইজার
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: সার্ভিস টেকনিশিয়ানদের দৈনন্দিন কার্যক্রম তত্ত্বাবধান, সমন্বয় ও দিকনির্দেশনা প্রদানে দক্ষতা। 
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

আরও পড়ুন
shad-photo-Recovered

নিয়োগ দিচ্ছে আহসানিয়া মিশন, আবেদনের সময় ফুরাচ্ছে দ্রুত

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: কমপক্ষে ১৮ বছর 

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ০৯ জুলাই ২০২৬

আরটিভি/এমএস