images

চাকরি

চাকরি দিচ্ছে ট্রান্সকম গ্রুপ, আবেদন করুন দ্রুত

রোববার, ০৫ জুলাই ২০২৬ , ০৪:৫৯ পিএম

ট্রান্সকম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড টেকনিশিয়ান-সার্ভিস পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার(২ জুলাই) থেকেই আবেদন করার সময় শুরু হয়েছে, যা চলবে আগামী ০৯ জুলাই পর্যন্ত।

নিয়োগের পরে প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আরো বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড
পদের নাম: টেকনিশিয়ান-সার্ভিস
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/এসএসসি পাস 
অন্যান্য যোগ্যতা: ইলেকট্রনিক্স পণ্য ইনস্টলেশন, পরিদর্শন, ত্রুটি নির্ণয়, রক্ষণাবেক্ষণ ও মেরামতে দক্ষতা। 
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: কারখানায় 
প্রার্থীর ধরন: শুধু পুরুষ 
বয়সসীমা: কমপক্ষে ১৮ বছর 

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ০৯ জুলাই ২০২৬

আরটিভি/এমএস