images

চাকরি

এসএসসি পাসেই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চাকরির সুযোগ

রোববার, ০৫ জুলাই ২০২৬ , ০৬:১০ পিএম

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্থানীয় সরকার বিভাগের অধীনস্ত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ‘অফিস সহায়ক’ পদে ২৮০ জনকে নিয়োগ দেবে অধিদপ্তরটি। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৮ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

পদের সংখ্যা: ২৮০ জন

চাকরির ধরন: অস্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

বয়স: ১ জুন ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এই http://dphe.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ৮ জুলাই, ২০২৬ ইং তারিখ বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরটিভি/এসএইচএম