images

চাকরি

প্রোডাক্ট ম্যানেজার পদে জনবল নিচ্ছে এসিআই মোটরস

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ০৪:৩৫ পিএম

দেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রির শীর্ষ স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান এসিআই মোটরস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সিয়েট টায়ার বিভাগ প্রোডাক্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ৭ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: এসিআই মোটরস লিমিটেড
পদের নাম: প্রোডাক্ট ম্যানেজার
বিভাগ: সিয়েট টায়ার
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ/এমবিএ
অন্যান্য যোগ্যতা: টায়ার শিল্পে দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ থেকে ৮ বছর

আরও পড়ুন
shad-photo

চাকরি দিচ্ছে সিপিডি, আবেদন করা যাবে অনলাইনে

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: ২৭ থেকে ৩৫ বছর 

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৭ জুলাই ২০২৬

আরটিভি/এমএস