images

চাকরি

চাকরি দিচ্ছে ব্র্যাক, আবেদনের সময় ফুরাচ্ছে দ্রুত

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ০৫:২৭ পিএম

ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থাটির (এনজিও) টেকনিক্যাল বিভাগ রিজিওনাল ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ৬ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: রিজিওনাল ম্যানেজার
বিভাগ: টেকনিক্যাল
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এমএসসি/বিএসসি
অন্যান্য যোগ্যতা: এনজিও সংস্থায় কাজের দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ৭ বছর

আরও পড়ুন
shad-photo

চাকরি দিচ্ছে হোন্ডা, বেতন ছাড়াও থাকছে প্রভিডেন্ট ফান্ড ও বিমা সুবিধা

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: বাগেরহাট (মোরেলগঞ্জ), দিনাজপুর, জামালপুর (দেওয়ানগঞ্জ), খুলনা (বটিয়াঘাটা), নওগাঁ (সাপাহার), পটুয়াখালী (কলাপাড়া), রাঙ্গামাটি, সুনামগঞ্জ (দেরাই)
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: উৎসব বোনাসসহ আরো অন্যান্য সুবিধা সংস্থার নীতিমালা অনুযায়ী ।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৫ জুলাই ২০২৬

আরটিভি/এমএস