images

চাকরি

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চাকরি পেতে আবেদন করুন দ্রুত

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ০৬:২৩ পিএম

পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজধানী ঢাকার অন্যতম অভিজাত হোটেলটি হাউসকিপিং ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ৬ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: প্যান প্যাসিফিক সোনারগাঁও
পদের নাম: হাউসকিপিং ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: হোটেলে হাউসকিপিং বিভাগে ব্যবস্থাপকীয় পদে কাজের দক্ষতা। 
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর

আরও পড়ুন
shad-photo

চাকরি দিচ্ছে ব্র্যাক, আবেদনের সময় ফুরাচ্ছে দ্রুত

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর 

কর্মস্থল: ঢাকা 
বেতন: আকর্ষণীয় বেতন
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য প্রযোজ্য সুবিধাদি

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৮ জুলাই ২০২৬

আরটিভি/এমএস