images

চাকরি

এসএসসি পাসেই নিয়োগ দিচ্ছে ওয়ালটন, থাকছে প্রভিডেন্ট ফান্ডের সুবিধা

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ০৮:০২ পিএম

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির আফটার সেলস সার্ভিস (লিফট) বিভাগ জুনিয়র টেকনিশিয়ান পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ৬ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১২ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: জুনিয়র টেকনিশিয়ান
বিভাগ: আফটার সেলস সার্ভিস (লিফট)
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম ৮ম শ্রেণি পাস/এসএসসি। (অভিজ্ঞতা সম্পন্ন বাক্তিদের জন্য শিথিলযোগ্য)। 
অন্যান্য যোগ্যতা: শিডিউল অনুযায়ী প্রত্যেকটি লিফটের মান্থলি রুটিন সার্ভিস কমপ্লিট করা এবং সিআরএম সফটওয়্যার এর মাধ্যমে কাস্টমার ফিডব্যাক নিশ্চিতে দক্ষতা। 
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর, (উদ্দীপ্ত নবীন প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে)।

আরও পড়ুন
shad-photo

জনবল নিচ্ছে মেঘনা গ্রুপ, আবেদনের সময় ফুরাচ্ছে দ্রুত

চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: শুধু পুরুষ 
বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায় 
বেতন: ১২,০০০-১৪,০০০ টাকা (মাসিক)  
অন্যান্য সুবিধা: টি/এ, ডি/এ, মুনাফার অংশ, বছরে দুটি উৎসব বোনাস, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর ইনক্রিমেন্ট। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১২ জুলাই ২০২৬


আরটিভি/এমএস