images

চাকরি

সপ্তাহে ২দিন ছুটির সুবিধা সহ চাকরি দিচ্ছে নগদ

শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ০৪:৫৬ পিএম

নগদ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ইন্টারনাল অডিট বিভাগ অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ৯ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, পূর্ণাঙ্গ স্বাস্থ্য/চিকিৎসা বিমা, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট
বিভাগ: ইন্টারনাল অডিট
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: মোবাইল মানি প্ল্যাটফর্ম, পেমেন্ট সিস্টেম, ডিজিটাল ওয়ালেট এবং টেলিকম ও ব্যাংকিং ব্যবস্থার সমন্বিত কার্যক্রম সম্পর্কে ধারণা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর

আরও পড়ুন
shad-photo

এসএসসি পাসেই নিয়োগ দিচ্ছে ওয়ালটন, থাকছে প্রভিডেন্ট ফান্ডের সুবিধা

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, পূর্ণাঙ্গ স্বাস্থ্য/চিকিৎসা বিমা, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৮ জুলাই ২০২৬

আরটিভি/এমএস