images

চাকরি

লোকবল নিচ্ছে ব্র্যাক ব্যাংক, আবেদন করা যাবে অনলাইনে

শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ০৬:৩৫ পিএম

ব্র্যাক ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংকটি গভর্নমেন্ট রিলেশনস, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বিভাগ সিনিয়র ম্যানেজার/ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ৮ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৩ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি
পদের নাম: সিনিয়র ম্যানেজার/ ম্যানেজার
বিভাগ: গভর্নমেন্ট রিলেশনস, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: রিটেইল ব্যাংকিংয়ে দক্ষতা 
অভিজ্ঞতা: ৮ থেকে ১০ বছর

আরও পড়ুন
shad-photo

নিয়োগ দিচ্ছে রেড ক্রস, বেতন ছাড়াও থাকছে অন্যান্য সুবিধা

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা  
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৩ জুলাই ২০২৬

আরটিভি/এমএস