images

চাকরি

নিয়োগ দিচ্ছে ওয়ালটন, আবেদনের সময় ফুরাচ্ছে দ্রুত

রোববার, ১২ জুলাই ২০২৬ , ০৬:৩৪ পিএম

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটি টেরিটরি সেলস ম্যানেজার (লিফট সেলস) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১০ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: টেরিটরি সেলস ম্যানেজার (লিফট সেলস)
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা/স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: লিফট বিক্রয়ের ক্ষেত্রে মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক ও বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনে অভিজ্ঞতা। 
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৪ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

আরও পড়ুন
shad-photo

চাকরি দিচ্ছে মেঘনা গ্রুপ, আবেদন করার সময় শুরু

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)  
বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায় 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: টি/এ, ডি/এ, উৎসাহ-ভাতা, মুনাফার অংশ, মোবাইল বিল, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, বিমা, চাকরিজনিত সুবিধাদি।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৮ জুলাই ২০২৬

আরটিভি/এমএস