images

চাকরি

জনবল নিয়োগ দেবে জাতীয় পেনশন কর্তৃপক্ষ, এসএসসি পাসেও আবেদন

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ০২:০১ পিএম

জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির ৭ ক্যাটাগরির শূন্য পদে মোট ২০ জনকে নিয়োগ দেওয়া হবে।

গত ১ জুলাই থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। চলবে ২৬ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।
নিয়োগকারী প্রতিষ্ঠান : জাতীয় পেনশন কর্তৃপক্ষ

১। সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা
পদ সংখ্যা : ১টি
শিক্ষাগত যোগ্যতা : ব্যবসায় শিক্ষা বিষয়ে স্নাতক/সিজিপিএতে স্নাতক বা ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি।

বেতন : ১৬,০০০–৩৮,৬৪০ টাকা।
২। নিরীক্ষক
পদ সংখ্যা : ১টি
শিক্ষাগত যোগ্যতা : ব্যবসায় শিক্ষা বিষয়ে স্নাতক বা ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি।
বেতন : ১২,৫০০–৩০,২৩০ টাকা।

৩। ব্যক্তিগত সহকারী
পদ সংখ্যা : ৪টি
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
বেতন : ১১,০০০–২৬,৫৯০ টাকা।

৪। হিসাবরক্ষক
পদ সংখ্যা : ১টি
শিক্ষাগত যোগ্যতা : ব্যবসায় শিক্ষা বিষয়ে স্নাতক।

বেতন : ১০,২০০–২৪,৬৮০ টাকা।
৫। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা : ৪টি
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান উত্তীর্ণ।
বেতন : ৯,৩০০–২২,৪৯০ টাকা।

আরও পড়ুন
Web-Image8

নিয়োগ দিচ্ছে টিআইবি, বেতন ১ লাখ ৭ হাজার টাকা

৬। ড্রাইভার
পদ সংখ্যা : ১টি
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান উত্তীর্ণ।
বেতন : ৯,৩০০–২২,৪৯০ টাকা।

৭। অফিস সহায়ক
পদ সংখ্যা : ৮টি
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান উত্তীর্ণ।
বেতন : ৮,২৫০–২০,০১০ টাকা।

আবেদন পদ্ধতি : আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময় : ২৬ জুলাই, ২০২৬ তারিখ বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

আরটিভি/এমএ