images

চাকরি

চাকরি দিচ্ছে আরএফএল গ্রুপ, খাবারসহ রয়েছে আবাসন সুবিধা

বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ০৯:৪৯ এএম

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আরএফএল গ্রুপ। আগ্রহীরা আগামী ১১ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: এমটিও-কস্ট অ্যাকাউন্টস
লোকবল নিয়োগ: ১৫ জন 

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমে বিবিএ/এমবিএ
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট এক্সেলে দক্ষতা। ইআরপি (ERP) সিস্টেম সম্পর্কে জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

আরও পড়ুন
Web-Image8

নিয়োগ দিচ্ছে টিআইবি, বেতন ১ লাখ ৭ হাজার টাকা

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর 

কর্মস্থল: রাজশাহী
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: ৬ মাস প্রবেশন বা শিক্ষানবিশকাল শেষে কর্মদক্ষতার ভিত্তিতে বেতন পর্যালোচনা, আবাসন সুবিধা, মোবাইল বিল, ভ্রমণ ভাতা এবং প্রভিডেন্ট ফান্ড, দুপুরের ও রাতের খাবারের সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, লিভ এনক্যাশমেন্ট, প্রাণ-আরএফএল আউটলেটগুলোতে ছাড়সহ বাকিতে বাকিতে পণ্য কেনার সুবিধা।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন। 

আরটিভি/আইএম