images

চাকরি

চাকরি দিচ্ছে আবুল খায়ের, এইচএসসি পাসেও করা যাবে আবেদন

বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ০৫:১১ পিএম

আবুল খায়ের গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র জেটি সরকার/ সহকারী জেটি সরকার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ
পদের নাম: সিনিয়র জেটি সরকার/ সহকারী জেটি সরকার
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস 
অন্যান্য যোগ্যতা: বৈধ জেটি সরকার লাইসেন্স এবং বন্দর ও শিপিং কার্যক্রম সম্পর্কে বাস্তব জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর

আরও পড়ুন
shad-photo

ইন্টারনাল অডিট বিভাগে জনবল নিয়োগ দিচ্ছে ব্র্যাক

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: চট্টগ্রাম
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ৩০ জুলাই ২০২৬

আরটিভি/এমএস