images

চাকরি

মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ০৬:১১ পিএম

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির চুল্লি ও প্রেস, টাইলস বিভাগ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার/শিফট ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৫ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২২ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
পদের নাম: সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার/শিফট ইঞ্জিনিয়ার
বিভাগ: চুল্লি ও প্রেস, টাইলস
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: গ্লাস অ্যান্ড সিরামিক টেকনোলজিতে ডিপ্লোমা
অন্যান্য যোগ্যতা: বিশ্লেষণ ও সমস্যা সমাধানের জোরালো সক্ষমতা। এমএস অফিস ও প্রোডাকশন রিপোর্টিংয়ে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

আরও পড়ুন
shad-photo

নিয়োগ দিচ্ছে যমুনা গ্রুপ, আবেদনের সময় শেষ ১৪ আগস্ট

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: নারায়ণগঞ্জ
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২২ জুলাই ২০২৬

আরটিভি/এমএস