images

চাকরি

এইচএসসি পাসে ব্র্যাকে চাকরির সুযোগ, চিকিৎসা ভাতাসহ রয়েছে যেসব সুবিধা

রোববার, ১৯ জুলাই ২০২৬ , ০৯:১৭ এএম

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক। বেসরকারি উন্নয়ন সংস্থাটি (এনজিও)  ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ২১ জুলাই পর্যন্ত। 

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।


এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি 

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

পদের নাম: ফিল্ড অ্যাসিস্ট্যান্ট

বিভাগ: ওয়াশ, ভাসান চর, এইচসিএমপি 

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস

অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে দক্ষতা (এমএস-ওয়ার্ড, এক্সেল ইত্যাদি)। 

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: চুক্তিভিত্তিক 

কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: নোয়াখালী (হাতিয়া)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: চিকিৎসা ভাতা, বিমা,মোবাইল বিল, বিনামূল্যে আবাসন সুবিধা, সপ্তাহে ২ দিন ছুটি, পিতৃত্বকালীন/মাতৃত্বকালীন ছুটি এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা। 

আরও পড়ুন
shad-photo

জনবল নিচ্ছে এপেক্স, আবেদনের সময় শেষ ১৪ আগস্ট

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন।  

আবেদনের শেষ সময়: ২১ জুলাই ২০২৬

আরটিভি/এসকে