images

চাকরি

অষ্টম শ্রেণি পাসে ওয়ালটনে চাকরির সুযোগ

রোববার, ১৯ জুলাই ২০২৬ , ০৯:২৯ এএম

জনবল নিয়োগের জন্য ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সোলার আইপিএস সার্ভিস টেকনিশিয়ান পদে বেসরকারি প্রতিষ্ঠানটি জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম: সোলার আইপিএস সার্ভিস টেকনিশিয়ান

পদসংখ্যা: ০৫টি  

শিক্ষাগত যোগ্যতা: জেএসসি/জেডডিসি/অষ্টম শ্রেণি উত্তীর্ণ

অন্যান্য যোগ্যতা: হাইব্রিড সোলার আইপিএস মেরামত এবং সার্ভিসিং ইনডোর এবং আউটডোরে কাজের দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: ২০ থেকে ৪০ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন
Web-Image16_20260716_135510642

এইচএসসি পাসে ব্র্যাকে চাকরির সুযোগ, চিকিৎসা ভাতাসহ রয়েছে যেসব সুবিধা

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, কর্মক্ষমতা বোনাস, ওভারটাইম ভাতা, বিমা, মুনাফার অংশ, বছরে ২টি উৎসব বোনাস।  

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে বিস্তারিত দেখে অনলাইনে আবেদন করতে পারবে।

আবেদনের শেষ সময়: ১৫ আগস্ট ২০২৬। 

আরটিভি/এসকে