images

চাকরি

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

বুধবার, ২২ জুলাই ২০২৬ , ০৯:৪৩ এএম

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) রাজস্ব খাতভুক্ত ২১টি ক্যাটাগরির ১৮৫টি শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৯ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত বিভিন্ন পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন শুরু ২২ জুলাই ২০২৬ সকাল ১০টা থেকে, চলবে ২৩ আগস্ট ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

যেসব পদে নিয়োগ

১. সহকারী পরিচালক – ১টি (৯ম গ্রেড)

২. সহকারী প্রোগ্রামার – ১টি (৯ম গ্রেড)

৩. গবেষণা কর্মকর্তা – ৩টি (১০ম গ্রেড)

৪. সহকারী আর্টিস্ট – ১টি (১১তম গ্রেড)

৫. স্টোনোগ্রাফার-কাম-কম্পিউটার অপারেটর – ৫টি (১৩তম গ্রেড)

৬. অফিস সহকারী/উচ্চমান সহকারী – ৬টি (১৩তম গ্রেড)

৭. গবেষণা অনুসন্ধানকারী – ৩টি (১৩তম গ্রেড)

৮. পরিসংখ্যান সহকারী – ২টি (১৩তম গ্রেড)

৯. নিরীক্ষা সহকারী – ৭টি (১৩তম গ্রেড)

১০. হিসাব সহকারী – ৩৬টি (১৩তম গ্রেড)

১১. ক্যাশিয়ার – ২টি (১৩তম গ্রেড)

১২. গ্রন্থাগার সহকারী – ১টি (১৩তম গ্রেড)

১৩. স্টেনোটাইপিস্ট-কাম-কম্পিউটার অপারেটর – ৭টি (১৪তম গ্রেড)

১৪. প্রশিক্ষক – ১টি (১৫তম গ্রেড)

১৫. ড্রাফটসম্যান – ১টি (১৫তম গ্রেড)

১৬. অফসেট প্রিন্টিং অপারেটর – ১টি (১৫তম গ্রেড)

১৭. অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর – ৩০টি (১৬তম গ্রেড)

১৮. ডাটা এন্ট্রি অপারেটর – ৩টি (১৬তম গ্রেড)

১৯. প্রুফ রিডার – ১টি (১৬তম গ্রেড)

২০. স্টোরকিপার – ১টি (১৬তম গ্রেড)

২১. অফিস সহায়ক – ৭২টি (২০তম গ্রেড)

আরও পড়ুন
36b5d234-da6c-4b2a-8754-bd1202312cbe

বাংলাদেশ সেনাবাহিনীতে নার্স পদে নিয়োগ, আবেদন যেভাবে

বেতন স্কেল

নির্বাচিত প্রার্থীরা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী সংশ্লিষ্ট গ্রেডের বেতন ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাবেন। ৯ম গ্রেডের বেতন ২২,০০০–৫৩,০৬০ টাকা, আর ২০তম গ্রেডের বেতন ৮,২৫০–২০,০১০ টাকা।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার পর নির্ধারিত ফি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদন ফি

১–৩ নম্বর পদ: ২২৩ টাকা (সার্ভিস চার্জসহ)।

৪ নম্বর পদ: ১৬৮ টাকা (সার্ভিস চার্জসহ)।

৫–২০ নম্বর পদ: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ)।

২১ নম্বর পদ: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)।

আবেদন শুরু: ২২ জুলাই ২০২৬, সকাল ১০টা।

আবেদনের শেষ সময়: ২৩ আগস্ট ২০২৬, বিকেল ৫টা।

বিস্তারিত দেখুন ওয়েবসাইটে

আরটিভি/এমএ