images

চাকরি

শোরুম ডিভিশনে চাকরি দিচ্ছে মিনিস্টার গ্রুপ, থাকছে প্রভিডেন্ট ফান্ডের সুবিধা

বুধবার, ২২ জুলাই ২০২৬ , ০৬:০৬ পিএম

মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ডিভিশনাল ম্যানেজার (শোরুম ডিভিশন) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২১ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও  টি/এ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস-সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড
পদের নাম: ডিভিশনাল ম্যানেজার (শোরুম ডিভিশন)
পদসংখ্যা: ০৫টি

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ/এমবিএ 
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার বিষয়ক জ্ঞান (এমএস-অফিস, এক্সেল ও পাওয়ারপয়েন্ট) থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

আরও পড়ুন
shad-photo

চাকরি দিচ্ছে সিটি ব্যাংক, আবেদন করুন আজই

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: শুধু পুরুষ 
বয়সসীমা: ৩০ থেকে ৪০ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায় 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২০ আগস্ট ২০২৬

আরটিভি/এমএস