images

চাকরি

ফিন্যান্সিয়াল রিপোর্টিংয়ে জনবল নিচ্ছে নগদ

বুধবার, ২২ জুলাই ২০২৬ , ০৬:৩৪ পিএম

নগদ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠানটির ফিন্যান্সিয়াল রিপোর্টিং বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২১ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৯ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ সিনিয়র এক্সিকিউটিভ 
বিভাগ: ফিন্যান্সিয়াল রিপোর্টিং
পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ব্যবসায়িক বিষয়ে (যেমন—ফিন্যান্স, অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট) স্নাতকোত্তর ডিগ্রি। 
অন্যান্য যোগ্যতা: আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ এবং হিসাবের গরমিল নিরসন বা রিকনসিলিয়েশন বিষয়ে ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৬ বছর

আরও পড়ুন
shad-photo

জনবল নিচ্ছে ব্র্যাক, আবেদন করবেন যেভাবে

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: কমপক্ষে ২৪ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায় 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, বছরে ২টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে ২ দিন ছুটি, পূর্ণাঙ্গ স্বাস্থ্য/চিকিৎসা বিমা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৯ জুলাই ২০২৬

আরটিভি/এমএস