images

চাকরি

এসিআই মোটরসে চাকরির সুযোগ, থাকছে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ০৫:৪৯ পিএম

এসিআই মোটরস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট/প্রোডাক্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২৩ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৯ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও টি/এ, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: এসিআই মোটরস লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট/প্রোডাক্ট ম্যানেজার
বিভাগ: লিকুই মলি
পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ/এমবিএ
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা 
অভিজ্ঞতা: কমপক্ষে ৭ বছর

আরও পড়ুন
shad-photo

জনবল নিচ্ছে আকিজ ফ্লাওয়ার মিলস, আবেদন করার সময় শুরু

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)  
বয়সসীমা: কমপক্ষে ২৮ বছর 

কর্মস্থল: ঢাকা (তেজগাঁও শিল্প এলাকা)
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ০৯ আগস্ট ২০২৬

আরটিভি/এমএস