images

চাকরি

আহছানিয়া মিশনে চাকরির সুযোগ, আবেদন করা যাবে অনলাইনে

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ০৭:৫১ পিএম

ঢাকা আহ্ছানিয়া মিশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি সহকারী অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২২ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৯ আগস্ট পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা আহ্ছানিয়া মিশন
পদের নাম: সহকারী অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ভূমি আইন, রেজিস্ট্রেশন, নামজারি ও মিউটেশন কার্যক্রম সম্পর্কে বাস্তব জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৩ বছর 

দায়িত্ব সমূহ-
> পঞ্চগড়ের সকল জমির ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ করা।
> লীজ দেয়া এবং লীজের টাকা আদায় করা।
> জমির মামলা পরিচালনা করা।
> জমি সংক্রান্ত যেকোন সমস্যা সমাধান করা।
> সংরক্ষণ। দলিল, খতিয়ান, পর্চা, নামজারি, মিউটেশন ও অন্যান্য ভূমি সংক্রান্ত কাগজপত্র যাচাই করা। 
> ভূমি অফিস, সাব-রেজিস্ট্রি অফিস ও সংশিষ্ট সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়।
> জমি সংক্রান্ত আইনি বিষয় তদারকি এবং প্রয়োজনীয় প্রতিবেদন প্রস্তুত করা।
> প্রতিষ্ঠানের প্রয়োজনে মাঠ পর্যায়ে জমি পরিদর্শন ও তথ্য সংগ্রহ।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা:  ৩০ থেকে ৩৫ বছর (অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে বয়সসীমা শীতিলযোগ্য)।

কর্মস্থল: পঞ্চগড়
বেতন: সর্বসাকুল্যে ২২,০০০ টাকা (মাসিক) 
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ০৯ আগস্ট ২০২৬

আরটিভি/এমএস