শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ০৪:৪৪ পিএম
এনআরবিসি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক ব্যাংকটি ইউনিট হেড পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২৩ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৮ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: এনআরবিসি ব্যাংক পিএলসি
পদের নাম: ইউনিট হেড
বিভাগ: ট্রেড বেসড মানি লন্ডারিং প্রিভেনশন ইউনিট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় প্রশাসন, ফাইন্যান্স, মার্কেটিং, অর্থনীতি, আইন, ব্যাংকিং বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: বাণিজ্য-ভিত্তিক আর্থিক তদন্ত পরিচালনা অথবা ট্রেড অপারেশনস সার্ভিস ডেস্ক পরিচালনার ক্ষেত্রে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ থেকে ১০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৮ আগস্ট ২০২৬
আরটিভি/এমএস