images

চাকরি

ট্রেইনি অফিসার পদে নিয়োগ দিচ্ছে সিটিজেনস ব্যাংক

শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ০৫:৪৪ পিএম

সিটিজেনস ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংকটি ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৯ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৪ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: সিটিজেনস ব্যাংক পিএলসি 
পদের নাম: ট্রেইনি অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি;
অন্যান্য যোগ্যতা: অনলাইন সফটওয়্যার মডিউল ও এমএস অফিস প্যাকেজে কাজ করার মতো পর্যাপ্ত কম্পিউটার দক্ষতা। ইংরেজি ও বাংলায় মৌখিক ও লিখিত যোগাযোগে ভালো দক্ষতা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই

আরও পড়ুন
shad-photo

আকর্ষণীয় বেতনে চাকরি দিচ্ছে স্কয়ার গ্রুপ

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায় 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ০৪ আগস্ট ২০২৬

আরটিভি/এমএস