images

চাকরি

সপ্তাহে ২ দিন ছুটির সুবিধাসহ ওয়ার্ল্ড ভিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ০৭:৩৪ পিএম

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থাটির রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ সিনিয়র ম্যানেজার/ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২৪ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ
পদের নাম: সিনিয়র ম্যানেজার/ ম্যানেজার
বিভাগ: রিসোর্স ডেভেলপমেন্ট
পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: আন্তর্জাতিক উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক, গ্রামীণ উন্নয়ন, সমাজবিজ্ঞান বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ফাউন্ডেশন এবং কর্পোরেট দাতাসহ বেসরকারি দাতাদের কাছ থেকে তহবিল সংগ্রহে দক্ষতা। 
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর

আরও পড়ুন
shad-photo

নিয়োগ দিচ্ছে ওয়ালটন, আবেদনের সময় ফুরাচ্ছে দ্রুত

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: কক্সবাজার
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, বছরে ১টি উৎসব বোনাস-সহ প্রাতিষ্ঠানিক নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুযোগ-সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ০১ আগস্ট ২০২৬

আরটিভি/এমএস