images

চাকরি

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে চাকরির সুযোগ

শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ০৭:৩৮ পিএম

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের ৩৪টি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ জুলাই ২০২৬ দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা এবং ফি পরিশোধের শেষ সময় ২৫ আগস্ট ২০২৬ সন্ধ্যা ৬টা।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে ৩৪টি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা ২৬ জুলাই ২০২৬ দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ও ফি জমা দেওয়ার শেষ সময় ২৫ আগস্ট ২০২৬ সন্ধ্যা ৬টা। 

এ নিয়োগের আওতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পুলিশ হাসপাতালসমূহে জনবল নিয়োগ দেওয়া হবে। বিভিন্ন পদে যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

১. পদের নাম: বিজ্ঞাপন আধিকারিক

পদসংখ্যা: ১
মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশন


২. পদের নাম: টেলিভিশন প্রকৌশলী

পদসংখ্যা: ৩ (স্থায়ী-১, অস্থায়ী-২)
মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশন।


৩. পদের নাম: অডিয়েন্স রিসার্চ অফিসার/স্ক্রিপ্ট অ্যান্ড মনিটরিং এডিটর
পদসংখ্যা: ১ (স্থায়ী)।
মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশন।


৪. পদের নাম: প্রযোজক (বার্তা)
পদসংখ্যা: ২ (স্থায়ী)
মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশন।


৫. পদের নাম: প্রযোজক
পদসংখ্যা: ৩ (স্থায়ী-২, অস্থায়ী-১)
মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশন।


৬. পদের নাম: মেডিক্যাল অফিসার
পদসংখ্যা: ২৪ (স্থায়ী-৯, অস্থায়ী-১৫)

মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পুলিশ হাসপাতালসমূহ।

বেতন স্কেল ও গ্রেড (সব পদের জন্য)

২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।

বয়সসীমা
১ জুলাই ২০২৬ তারিখে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

আবেদনের নিয়ম
প্রার্থীদের টেলিটকের অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগ-সংক্রান্ত যোগ্যতা, শিক্ষাগত শর্ত, অভিজ্ঞতা এবং অন্যান্য বিস্তারিত তথ্য পিএসসির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

আবেদন ফি: ২০০ টাকা।

আবেদনের সময়সীমা: আবেদনপত্র পূরণ ও ফি জমা শুরু হবে ২৬ জুলাই ২০২৬ দুপুর ১২টায়। আবেদনপত্র পূরণ এবং ফি জমা দেয়ার শেষ সময় ২৫ আগস্ট ২০২৬ সন্ধ্যা ৬টা। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য প্রার্থীদের পরামর্শ দেয়া হয়েছে। 

আরটিভি/এসকে