রোববার, ২৬ জুলাই ২০২৬ , ০৬:৩৪ পিএম
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয় ১৯শ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ২৫০ পদ।
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয় ১৯শ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা, ২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পরীক্ষার মাধ্যমে জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদ অর্থাৎ সহকারী জজ (সিভিল জজ) পদে মোট ২৫০ জন উপযুক্ত প্রার্থী নিয়োগ দেওয়া হবে।
পদের নাম ও শূন্য পদ—
পদের নাম: সহকারী জজ (সিভিল জজ)
পদ সংখ্যা: ২৫০টি (পদ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে)
বেতন স্কেল: জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেল, ২০১৬ অনুযায়ী ৩০,৯৩৫-৬৪,৪৩০ টাকা এবং সরকারি সিদ্ধান্ত অনুসারে অন্যান্য সুবিধা।
যোগ্যতা ও অভিজ্ঞতা—
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান), আইন বিষয়ে স্নাতক বা কোনো স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ৩ বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাগত অর্জনে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। আইন বিষয়ের শেষ বর্ষের পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন।
বয়সসীমা: ১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স অনধিক ৩২ বছর হতে হবে (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার সনদ অনুযায়ী নির্ধারিত)।
পরীক্ষার ধরন ও সময়সূচি—
প্রাথমিক পরীক্ষা (MCQ): ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে (পাস নম্বর ৫০)। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। অক্টোবর ২০২৬-এর প্রথম সপ্তাহে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
লিখিত পরীক্ষা: ১০০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে (গড় পাস নম্বর ৫০ শতাংশ)।
মৌখিক পরীক্ষা: ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে (পাস নম্বর ৫০)।
পরীক্ষাকেন্দ্র: প্রাথমিক, লিখিত ও মৌখিক পরীক্ষা ঢাকা মহানগরে অনুষ্ঠিত হবে।
আবেদন প্রক্রিয়া ও ফি—
আগ্রহী প্রার্থীদের জুডিসিয়াল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট –এর মাধ্যমে নির্ধারিত ‘BJSC Form I’ ফরম পূরণ করে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদন শুরুর তারিখ ও সময়: ৬ আগস্ট ২০২৬ (দুপুর ১২.০০ ঘটিকা)।
আবেদনের শেষ তারিখ ও সময়: ৬ সেপ্টেম্বর ২০২৬ (রাত ১১.৫৯ ঘটিকা)।
পরীক্ষার ফি: ১২০০/- টাকা (টেলিটক সংযোগের মাধ্যমে ৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১.৫৯ ঘটিকার মধ্যে জমা দিতে হবে)।
আরটিভি/এমএস