images

চাকরি

জনবল নিচ্ছে মধুমতি ব্যাংক, আবেদন করা যাবে অনলাইনে

রোববার, ২৬ জুলাই ২০২৬ , ০৬:৫৬ পিএম

মধুমতি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি হেড অব রিটেল ব্যাংকিং ডিভিশন, হেড অফিস (ভিপি টু এভিপি) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২১ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: মধুমতি ব্যাংক পিএলসি
পদের নাম: হেড অব রিটেল ব্যাংকিং ডিভিশন, হেড অফিস (ভিপি টু এভিপি)
পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: নতুন গ্রাহক সংগ্রহের এবং বিদ্যমান গ্রাহকদের ধরে রাখার সক্ষমতা থাকতে হবে। কম্পিউটারে এমএস প্যাকেজ যেমন—ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদিতে ভালো দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১৪ বছর 

আরও পড়ুন
shad-photo

প্রোডাক্ট এক্সিকিউটিভ পদে জনবল নিচ্ছে এসিআই মোটরস

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১১ আগস্ট ২০২৬

আরটিভি/এমএস