বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ০৬:১৮ পিএম
প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ফার্ম (লেয়ার/ব্রিডার) বিভাগ ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২৮ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, কর্মক্ষমতা বোনাস, বিমা, মুনাফার অংশ, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ
পদের নাম: ডেপুটি ম্যানেজার
বিভাগ: ফার্ম (লেয়ার/ব্রিডার)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: অ্যানিমেল হাজবেন্ড্রি, ভেটেরিনারি সাইন্সে বিএসসি
অন্যান্য যোগ্যতা: পোল্ট্রি উৎপাদন ব্যবস্থাপনা, তথ্য বিশ্লেষণ ও প্রতিবেদন তৈরিতে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৬ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৪ থেকে ৩৫ বছর
কর্মস্থল: গাজীপুর, কিশোরগঞ্জ, সিলেট
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, কর্মক্ষমতা বোনাস, বিমা, মুনাফার অংশ, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৫ আগস্ট ২০২৬
আরটিভি/এমএস